২০২৬ সালে YouTube মনিটাইজেশন পাওয়ার সম্পূর্ণ গাইডলাইন | A to Z বাংলা টিউটোরিয়াল

সাবস্ক্রাইবার সংখ্যা হাজার ছাড়িয়েছে, ওয়াচ টাইমের নির্ধারিত মানদণ্ডও পূরণ হয়েছে—তারপরও ইউটিউবের Monetization আবেদনে 'Rejected' শব্দটি দেখলে অধিকাংশ কনটেন্ট নির্মাতাই ধরতে পারেন না, ঠিক কোন জায়গায় ত্রুটি থেকে গেছে।

২০২৬ সালে YouTube Monetization পাওয়ার সম্পূর্ণ গাইড—YPP শর্ত, আবেদন প্রক্রিয়া

Youtube থেকে আয় করার স্বপ্ন নিয়ে যারা ভিডিও বানানো শুরু করেন, তাদের অনেকেই জানেন না মনিটাইজেশন (Monetization) প্রকৃতপক্ষে কীভাবে কাজ করে, ইউটিউব পার্টনার প্রোগ্রামে (Youtube Partner Program) যুক্ত হওয়ার সঠিক শর্তগুলো কী এবং Reused Content-এর মতো একটি সাধারণ ভুলও কীভাবে পুরো চ্যানেলের আয়ের সম্ভাবনা বন্ধ করে দিতে পারে। এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়লে মনিটাইজেশনের (Monetization) পুরো প্রক্রিয়া, যোগ্যতার শর্তাবলি, রিজেকশনের প্রকৃত কারণ এবং সমাধানের সঠিক পথ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

YouTube Monetization কী? ইউটিউব মনিটাইজেশনের ধারণা?

ইউটিউব (YouTube) মনিটাইজেশন মানে হলো এমন একটি ব্যবস্থা, যার মাধ্যমে একজন কনটেন্ট নির্মাতা নিজের তৈরি করা ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করার মাধ্যমে সরাসরি টাকা আয় করতে পারেন। সহজভাবে বললে, কোনো চ্যানেলে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে যে আয় হয়, তার একটি অংশ ইউটিউব সেই চ্যানেলের মালিকের সাথে ভাগাভাগি করে। আয়ের এই বণ্টন প্রক্রিয়াটাকেই বলা হয় YouTube Monetization.

বিষয়টা আরেকটু সহজ করে একটা পরিচিত উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি। ধরুন, আপনার একটা জমি আছে, আর সেই জমির পাশেই বড় একটা রাস্তা আছে। কেউ যদি আপনার জমির একটা অংশে সাইনবোর্ড লাগিয়ে বিজ্ঞাপন দিতে চায়, তাহলে সে আপনাকে ভাড়া দেবে, কারণ আপনার জমির জায়গাটা সে ব্যবহার করছে। YouTube Monetization অনেকটা এরকম। আপনার ভিডিওটা এখানে জমির মতো, আর দর্শক হলেন রাস্তা দিয়ে চলাচল করা সেই মানুষগুলো। কোম্পানিগুলো তাদের পণ্যের বিজ্ঞাপন দেখানোর জন্য আপনার ভিডিও ব্যবহার করে, আর বিনিময়ে ইউটিউব সেই বিজ্ঞাপনের টাকার একটা অংশ আপনাকে দিয়ে থাকে।

Youtube Monetization এর পুরো প্রক্রিয়াটা মূলত একটা গোলকধাঁধার মতো, তিনটা পক্ষের মধ্যে একটা সম্পর্কের উপর দাঁড়িয়ে আছে।
  • প্রথমত, কনটেন্ট নির্মাতা, যিনি তার সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ভিডিও তৈরি করেন।
  • দ্বিতীয়ত, দর্শক, যারা সেই ভিডিওগুলো দেখেন।
  • আর তৃতীয়ত, বিজ্ঞাপনদাতা কোম্পানি, যারা দর্শকদের কাছে তাদের পণ্যের বিজ্ঞাপন পৌঁছানোর জন্য টাকা খরচ করেন।
YouTube এই তিনটা পক্ষের মাঝখানে একটা সেতুর মতো কাজ করে। ইউটিউব বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে বিজ্ঞাপন প্রদর্শনের বিনিময়ে অর্থ সংগ্রহ করে, এবং সেই আয়ের একটা নির্দিষ্ট অংশ কনটেন্ট নির্মাতাকে মানে আপনাকে বুঝিয়ে দেয়।

একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার। Youtube শুধু ভিডিওতে বিজ্ঞাপন দেখানোর জন্যই টাকা দেয় না, বরং দর্শক কতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন, কতজন মানুষ দেখলেন এবং বিজ্ঞাপনটা কতটা কার্যকরভাবে দেখানো গেল, এসব কিছুর উপর ভিত্তি করেই আয়ের পরিমাণ নির্ধারণ করে থাকে। যেমন বাজারে একজন দোকানদার যত বেশি তার পণ্য দেখাতে পারেন এবং যত বেশিক্ষণ সময় ধরে ক্রেতাকে দোকানে রাখতে পারেন, তার পণ্য বিক্রি হওয়ার সম্ভাবনা তত বাড়ে। ইউটিউবের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা একই রকম।

সহজ কথায়, Youtube Monetization মূলত এমন একটি প্রক্রিয়া, যার মধ্য দিয়ে একজন কনটেন্ট নির্মাতার একনিষ্ঠ পরিশ্রম এবং দর্শকদের আন্তরিক ভালোবাসা ধীরে ধীরে আর্থিক উপার্জনে রূপান্তরিত হয়।

ইউটিউব পার্টনার প্রোগ্রাম (YPP) কী?

YouTube-এ ভিডিও বানানো শুরু করলেই আয় করা যায় না। যতক্ষণ পর্যন্ত না একজন কন্টেন্ট ক্রিয়েটর Youtube Partner Program -এ যুক্ত হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সে Youtube থেকে আয়ের সুযোগ পাবে না। কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করার পর YouTube আপনাকে তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত করে, আর এই যুক্ত হওয়ার সম্পূর্ণ প্রক্রিয়াটাকেই বলে YouTube Partner Program সংক্ষেপে YPP। যেখানে যুক্ত হওয়ার পর একজন কন্টেন্ট ক্রিয়েটর YouTube থেকে বিভিন্নভাবে আয়ের সুযোগ পায়।

Youtube Partner Program বা YPP তে আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা।

ইউটিউব পার্টনার প্রোগ্রাম বা YPP তে যুক্ত হওয়ার জন্য একজন কন্টেন্ট নির্মাতাকে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়। সেই শর্ত পূরণ হওয়ার পর ইউটিউব আপনাকে তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত করে।

বিষয়টা বোঝার জন্য একটা সাধারণ উদাহরণ ভাবা যাক। ধরুন, বাজারে দোকান বসানোর জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে, যে কেউ চাইলেই সেখানে দোকান বসাতে পারে না। সেখানে দোকান বসানোর জন্য বাজার কমিটির অনুমতি লাগে।

Youtube Partner Programme অনেকটা বাজারে দোকান বসার মতোই। ইউটিউব পার্টনার প্রোগ্রাম বা YPP তে যুক্ত হওয়ার আগে ইউটিউবের কিছু নিয়মনীতি বা শর্ত আছে, যেগুলা পূরণ করতে হয়।

২০২৬ সালের YouTube Expanded YPP প্রোগ্রাম—ছোট চ্যানেলে Monetization পাওয়ার যোগ্যতা

প্রথম ধাপ, প্রাথমিক পর্যায় বা Expanded YPP তে যুক্ত হওয়ার যোগ্যতা

ইউটিউব এখন ছোট চ্যানেলগুলোর জন্যও আয়ের সুযোগ খুলে দিয়েছে, যাকে বলা হচ্ছে প্রাথমিক পর্যায় বা Expanded Youtube Partner Program (Expanded YPP)। এই প্রাথমিক পর্যায় বা Expanded YPP তে যুক্ত হতে হলে চ্যানেলে
  • অন্তত ৫০০ জন সাবস্ক্রাইবার
  • গত ৯০ দিনে অন্তত ৩টি পাবলিক ভিডিও আপলোড থাকতে হবে
  • এবং সেই সাথে গত ৩৬৫ দিনে অন্তত ৩,০০০ ঘণ্টা বৈধ পাবলিক ওয়াচ টাইম
  • অথবা গত ৯০ দিনে অন্তত ৩০ লাখ ভ্যালিড শর্টস ভিউ থাকতে হবে।
এই স্তরে যুক্ত হলেও পুরোপুরি বিজ্ঞাপন থেকে আয় পাওয়া না গেলেও Fan Funding এর মতো কিছু ফিচার যেমনঃ Super Thanks, Super Chat, Super Stickers, Channel Memberships এর মতো কিছু সুবিধা শর্তসাপেক্ষে আগে থেকেই ব্যবহার করা যায়।

২০২৬ সালে ChatGPT দিয়ে ঘরে বসে আয় করার ৭টি বাস্তব উপায় | সম্পূর্ণ গাইড

দ্বিতীয় ধাপ, পূর্ণাঙ্গ মনিটাইজেশনের (Monetization) জন্য যোগ্যতা

পূর্ণাঙ্গ মনিটাইজেশন, অর্থাৎ বিজ্ঞাপন থেকে সরাসরি আয়। এর জন্য লাগবে—
  • কমপক্ষে ১,০০০ জন সাবস্ক্রাইবার
  • এবং গত ১২ মাসে অন্তত ৪,০০০ ঘণ্টা বৈধ পাবলিক watch time
  • অথবা গত ৯০ দিনে অন্তত ১ কোটি (10 Million) বৈধ Shorts Views
এই দুটি শর্তের যেকোনো একটি পূরণ হলেই চলবে, দুটোই থাকতে হবে এমন নয়।
এই পর্যায়ে যুক্ত হলে বিজ্ঞাপনের পাশাপাশি ইউটিউব প্রিমিয়াম থেকেও আয়ের ভাগ পাওয়া যায়।

শুধু সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম হলেই চলবে না, আরও কিছু শর্ত পূরণ করতে হয়—
  • যে দেশে আপনি বাস করেন, সেখানে ইউটিউব পার্টনার প্রোগ্রাম বা YPP চালু থাকতে হবে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশই এর আওতায় পড়ে।
  • চ্যানেলে কোনো সক্রিয় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক (Community Guideline Strike) থাকা যাবে না।
  • গুগল অ্যাকাউন্টে দুই-ধাপ যাচাইকরণ (2-Step Verification) চালু থাকতে হবে।
  • একটি সক্রিয় অ্যাডসেন্স অ্যাকাউন্ট (Google Adsense Account) চ্যানেলের সঙ্গে যুক্ত করতে হবে, না থাকলে আবেদনের সময় নতুন করে খুলে নেওয়া যায়।
এছাড়া চ্যানেলের কনটেন্ট অবশ্যই নিজের তৈরি ও মৌলিক হতে হবে এবং বিজ্ঞাপনদাতাদের জন্য উপযুক্ত হতে হবে। অর্থাৎ কপিরাইট কনটেন্ট, নগ্নতা, সহিংসতা বা বিভ্রান্তিকর তথ্য থাকা চলবে না।

Youtube Partner Programme (YPP) কেনো এতোটা গুরুত্বপূর্ণ?

ইউটিউব পার্টনার প্রোগ্রাম বা YPP-তে যুক্ত হলে একজন কনটেন্ট নির্মাতা মূলত বিজ্ঞাপন থেকে আয় করার সুযোগ পান। ভিডিওর আগে, পরে বা মাঝে যে বিজ্ঞাপনগুলো দেখানো হয়, তার একটা অংশ মূলত চ্যানেল মালিককে দেওয়া হয়। YPP তে যুক্ত হওয়ার পর শুধু বিজ্ঞাপন নয়, চ্যানেল মেম্বারশিপ, সুপার চ্যাট, সুপার থ্যাংকস এবং YouTube Shopping-এর মতো বিভিন্ন মাধ্যম থেকেও আয়ের সুযোগ তৈরি হয়।

সোজা কথায়, ইউটিউব পার্টনার প্রোগ্রাম হলো সেই দরজা, যেটা পার হলে একজন কনটেন্ট নির্মাতা সত্যিকার অর্থে ইউটিউব থেকে আয় করার অধিকার পান। এই প্রোগ্রামে যুক্ত হওয়া মানেই ইউটিউব স্বীকৃতি দিচ্ছে যে চ্যানেলটা YouTube-এর নির্ধারিত মানদণ্ড পূরণ করেছে, দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে এবং দীর্ঘমেয়াদে টিকে থাকার মতো সক্ষমতা রাখে।

Youtube Monetization রিজেক্ট কেন হয়? সঠিক সমাধান জানুন

মাসের পর মাস অক্লান্ত পরিশ্রম করে ভিডিও বানানোর পরেও মনিটাইজেশনের আবেদন রিজেক্ট হলে হতাশ লাগাটাই স্বাভাবিক। তবে ইউটিউব নির্দিষ্ট কিছু নিয়ম মেনেই প্রতিটি চ্যানেল যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করে, আর এই নিয়মগুলো বুঝলে সমস্যার সমাধানও সহজ হয়ে যায়।

ইউটিউব মনিটাইজেশন রিজেক্ট হওয়ার প্রধান কারণ: কনটেন্টজনিত সমস্যা

ইউটিউব চ্যানেল যাচাইকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করার সময় শুধু ভিডিওর সংখ্যা নয়, প্রতিটি ভিডিওর মান ও মৌলিকত্বও যাচাই করে। সবচেয়ে বেশি রিজেকশনের কারণ হলো পুনঃব্যবহৃত বা নিজস্ব নয় এমন কনটেন্ট। অন্যের ভিডিও থেকে অংশ কেটে জোড়া দিয়ে কম্পাইলেশন বানানো, সিনেমা-নাটকের দৃশ্য হুবহু আপলোড করা, বা কারো ভিডিওতে সামান্য পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়া। যার কারণে ইউটিউব আবেদন রিজেক্ট করে দেয়।

ইউটিউবও যাচাই করে দেখে, ভিডিওটি আসলে কে বানিয়েছে এবং তাতে নিজের শ্রম বা সৃজনশীলতা কতটা আছে।
  • প্রথম কারণ বিজ্ঞাপনদাতাদের জন্য উপযোগী নয় এমন কনটেন্ট। সহিংসতা, ঘৃণামূলক বক্তব্য, অশ্লীলতা বা বিপজ্জনক কার্যকলাপ দেখানো ভিডিও আপলোড দেওয়া।
  • দ্বিতীয় কারণ বিভ্রান্তিকর টাইটেল ও থাম্বনেইল। ভিডিওর প্রকৃত বিষয়বস্তুর সঙ্গে না মিলিয়ে চমকপ্রদ শিরোনাম বা ছবি ব্যবহার করলে দর্শক প্রতারিত বোধ করেন, আর ইউটিউব এই অভ্যাসকে নীতিমালা লঙ্ঘন হিসেবেই ধরে।

শর্ত ও অ্যাকাউন্ট সংক্রান্ত কারণ

কনটেন্ট ছাড়াও চ্যানেলের শর্ত ও অ্যাকাউন্ট সেটআপে সমস্যা থাকলেও আবেদন আটকে যায়। চ্যানেলে সক্রিয় কোনো কপিরাইট স্ট্রাইক (Copyright Strike) বা কমিউনিটি গাইডলাইন (Community Guideline) স্ট্রাইক থাকলে আবেদন সরাসরি বাতিল হয়ে যায়। কারণ স্ট্রাইকের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ইউটিউব সেই চ্যানেলকে যোগ্য বলে বিবেচনা করে না।
অনেক সময় নির্দিষ্ট সংখ্যার শর্ত পূরণ না হওয়াও একটি কারণ। বর্তমানে ইউটিউব পার্টনার প্রোগ্রামে দুটি স্তর আছে।

প্রাথমিক স্তর, যেটা Expanded YPP বা ফ্যান ফান্ডিং নামে পরিচিত। সেখানে দরকার কমপক্ষে ৫০০ সাবস্ক্রাইবার, গত ৯০ দিনে অন্তত ৩টি পাবলিক ভিডিও এবং গত ১২ মাসে ৩,০০০ ঘণ্টা বৈধ watch time অথবা গত ৯০ দিনে ৩০ লাখ shorts view ।

পূর্ণাঙ্গ মনিটাইজেশন বা বিজ্ঞাপন থেকে সরাসরি আয়ের জন্য সুযোগ। যেখানে ১,০০০ সাবস্ক্রাইবার এবং গত ১২ মাসে ৪,০০০ ঘণ্টা watch time অথবা গত ৯০ দিনে ১ কোটি shorts views

এখানে একটি ভুল ধারণা প্রায়ই দেখা যায়—শর্টস ফিডে পাওয়া ভিউয়ের সময় (watch time) সরাসরি এই ৪,০০০ ঘণ্টার হিসাবে যোগ হয় না, তাই শুধু shorts views গুনে নিশ্চিত হওয়া ঠিক নয়।

সবশেষে ছোটখাটো প্রযুক্তিগত ভুলও আবেদন আটকে দিতে পারে। যেমন গুগল অ্যাকাউন্টে দুই-ধাপ যাচাইকরণ (2-Step Verification) চালু না থাকা। অ্যাডসেন্স অ্যাকাউন্ট (Adsense Account) সঠিকভাবে যুক্ত না থাকা, অথবা এমন দেশ থেকে আবেদন করা যেখানে ইউটিউব পার্টনার প্রোগ্রাম (YPP) এখনো চালু হয়নি। দেখতে ছোট মনে হলেও আবেদনের সময় এই বিষয়গুলো ঠিক না থাকলে পুরো প্রক্রিয়াই আটকে যায়।

রিজেক্ট হওয়ার পর সঠিক সমাধান

এই কারণগুলো জানার পর এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন—রিজেক্ট হলে ঠিক কী করতে হবে।
প্রথম কাজ হলো রিজেকশন ইমেইলটি মনোযোগ দিয়ে পড়া। ইউটিউব এই ইমেইলে সাধারণত নির্দিষ্ট করে জানিয়ে দেয় ঠিক কোন নীতিমালা লঙ্ঘিত হয়েছে, তাই অনুমান না করে এই তথ্যকেই সমাধানের ভিত্তি ধরতে হবে।

এরপর ধাপে ধাপে চ্যানেল ঠিক করতে হয়। প্রথমত, পুরো চ্যানেল অডিট করে প্রতিটি ভিডিওর টাইটেল, থাম্বনেইল, বিবরণ ও ট্যাগ যাচাই করতে হবে। দ্বিতীয়ত, যেসব ভিডিওতে অন্যের কনটেন্ট ব্যবহার করা হয়েছে, সেখানে নিজের মন্তব্য বা সম্পাদনার মাধ্যমে স্পষ্ট মৌলিকত্ব যোগ করতে হবে। আর যেগুলো কোনোভাবেই ঠিক করা সম্ভব নয়, সেগুলো সরিয়ে ফেলাই ভালো। তৃতীয়ত, সক্রিয় কপিরাইট (Copyright) বা কমিউনিটি গাইডলাইন (Community Guideline) স্ট্রাইক থাকলে তার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং নতুন কোনো স্ট্রাইক যেনো না আসে সেদিকে খেয়াল হবে। চতুর্থত, দুই-ধাপ যাচাইকরণ (2-Step Verification) ও অ্যাডসেন্স (Adsense Account) সংযোগ ঠিক আছে কিনা আরেকবার নিশ্চিত করতে হবে। পঞ্চমত, কয়েকটি নতুন ও সম্পূর্ণ অথেনটিক ভিডিও আপলোড করে পরবর্তী পর্যালোচনার জন্য চ্যানেলটির অবস্থান শক্তিশালী করতে হবে।
এই ধাপগুলো একসঙ্গে মেনে চললে সমস্যা মূল থেকে সমাধান হয়।

YouTube Partner Program (YPP) এবং Monetization এর মধ্যে পার্থক্য কী?

YouTube Partner Program (YPP) আর মনিটাইজেশন এক জিনিস নয়, দুইটার কাজ সম্পূর্ণ আলাদা হলেও একটার সঙ্গে আরেকটা সরাসরি জড়িত। ইউটিউব পার্টনার প্রোগ্রাম (YPP) হলো একটা অনুমোদন ব্যবস্থা, আর Monetization হলো সেই অনুমোদনের পর প্রকৃতপক্ষে টাকা আয় করার সুবিধা।

YouTube Partner Program (YPP) বনাম YouTube Monetization

সহজভাবে বললে, Youtube Partner Program (YPP) হলো একটা যোগ্যতা যাচাইকরণ ব্যবস্থা। এখানে চ্যানেলের Subscriber সংখ্যা, Watch Time, Content -এর মান আর নিয়মকানুন মানার বিষয়টা পরীক্ষা করা হয়। এই ধাপ পার হলে তবেই চ্যানেলে বিজ্ঞাপন, সুপার থ্যাংকস, সুপার চ্যাট এবং মেম্বারশিপের মতো আয়ের ফিচারগুলো চালু হয়। এই ফিচারগুলো থেকে যে টাকা আসে, সেটাই আসলে (Monetization) মনিটাইজেশন।

YouTube Partner Program (YPP) আর Monetization-এর মাঝে আসল যে ফারাকটা রয়েছে, সেটা এতক্ষণে নিশ্চয়ই স্পষ্টভাবে বোঝা হয়ে গেছে।

Reused Content কী.?

Reused Content ব্যবহার করার কারণে একটি চ্যানেল মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে। ইউটিউব সবসময় ক্রিয়েটরদের নিজস্ব সৃজনশীলতা ও মৌলিক কনটেন্ট তৈরিতে উৎসাহ দিয়ে থাকে। কেউ যদি অন্য কারো তৈরি ভিডিও বা অডিও কনটেন্টে যথাযথ পরিবর্তন, ব্যক্তিগত মতামত, ভয়েসওভার কিংবা শিক্ষামূলক মূল্য সংযোজন না করেই সামান্য এডিট করে বা হুবহু আপলোড করেন, তখন ইউটিউব সেই কনটেন্টকে "Reused Content" বলে চিহ্নিত করে। এটি কপিরাইট ইস্যু থেকে সম্পূর্ণ আলাদা — মূল ক্রিয়েটরের অনুমতি নিয়ে কনটেন্ট ব্যবহার করলেও এই Reused Content পলিসি প্রযোজ্য হতে পারে।

মানিটাইজেশন (Monetization) প্রত্যাখ্যান বা বাতিল হওয়া

এটিই Reused Content নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষতি।
নতুন চ্যানেলের ক্ষেত্রে— watch time ও সাবস্ক্রাইবার সংখ্যা পর্যাপ্ত হওয়া সত্ত্বেও ইউটিউব পার্টনার প্রোগ্রামের (YPP) আবেদন প্রত্যাখ্যান হতে পারে।

পুরোনো চ্যানেলের ক্ষেত্রে— চ্যানেল আগে থেকে মানিটাইজড থাকলেও ইউটিউব যেকোনো মুহূর্তে সেটি বাতিল করে দিতে পারে।

⚠️ পুরো চ্যানেলের ওপর প্রভাব: এই পলিসি পুরো চ্যানেলের ওপর প্রযোজ্য — যদি ভায়োলেশন (Violation) থাকে বা Reviewers বুঝতে না পারে কনটেন্টটা আপনি বানিয়েছেন কিনা, তাহলে পুরো চ্যানেল থেকেই Monetization বাদ যেতে পারে।

২০২৬ সালে YouTube Monetization বা YPP-তে আবেদন করার সম্পূর্ণ নিয়ম, যোগ্যতা

Youtube Partner Program বা মনিটাইজেশনের জন্য আবেদন করার সম্পূর্ণ নিয়ম

উপরের শর্তগুলো পূরণ হয়ে গেলে আবেদন প্রক্রিয়া শুরু করা যায়। এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে—
  • ১. ইউটিউব স্টুডিও থেকে "Earn" অপশনে যান।
  • ২. চ্যানেল যোগ্য হলে সেখানে "Apply now" অপশন দেখা যাবে, সেটিতে ট্যাপ করুন।
  • ৩. YPP-এর নিয়মাবলি ও শর্তাবলিত ভালোভাবে পড়ে নিয়ে সম্মতি দিন।
  • ৪. একটি Google Adsense অ্যাকাউন্ট সেটআপ করুন অথবা আগে থেকে থাকলে অ্যাকাউন্ট যুক্ত করুন।
  • ৫. Google Adsense একাউন্ট না থাকলে, নতুন একটি Adsense একাউন্ট তৈরি করুন।
  • ৬. Google অ্যাকাউন্টে দুই ধাপ যাচাইকরণ (2-Set Verification) চালু না থাকলে তা চালু করে নিন।
এই ধাপগুলো শেষ হলে "In Progress" স্ট্যাটাস দেখা যাবে, যার অর্থ আবেদন সফলভাবে জমা হয়েছে।

আবেদন জমার পরবর্তী মূল্যায়ন প্রক্রিয়া

একটি চ্যানেলের আবেদন সাবমিট করার পর তা দুটি ধাপে যাচাই করা হয়—প্রথমে স্বয়ংক্রিয় সিস্টেমের (Automatic System) মাধ্যমে, এরপর মানব রিভিউয়ারের (Human Reviewer) মাধ্যমে। এই পুরো প্রক্রিয়ার উদ্দেশ্য হলো চ্যানেলটি প্রয়োজনীয় সব নিয়মকানুন (Community Guideline) যথাযথভাবে মেনে চলছে কিনা তা নিশ্চিত করা। সাধারণত এই মূল্যায়নের ফল পেতে প্রায় ৪ সপ্তাহ বা এক মাস সময় লাগে। তবে আবেদনের সংখ্যা অত্যধিক হলে বা কোনো প্রযুক্তিগত জটিলতা দেখা দিলে এই সময় আরও বেড়ে যেতে পারে।

আবেদনের অবস্থা যেকোনো সময় ইউটিউব স্টুডিওর "Earn" সেকশনে গিয়ে দেখে নেওয়া যায়। সব আবেদন জমা পড়ার ক্রম অনুযায়ী পর্যালোচনা করা হয়, তাই ধৈর্য ধরে অপেক্ষা করাই এই পর্যায়ে সবচেয়ে জরুরি বিষয়।

লেখকের মন্তব্য...

ইউটিউব মনিটাইজেশন নিয়ে অনেকের মনেই বিভ্রান্তি থাকে, বিশেষ করে যোগ্যতার শর্ত আর রিজেকশনের প্রকৃত কারণ নিয়ে। এই লেখায় মনিটাইজেশনের ধারণা, ইউটিউব পার্টনার প্রোগ্রামের দুই স্তরের শর্তাবলি, আবেদন বাতিলের সম্ভাব্য কারণ, Reused Content-এর প্রভাব এবং আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পুরো লেখাটি মনোযোগ দিয়ে পড়লে নিজের চ্যানেল কোন পর্যায়ে আছে এবং কোথায় উন্নতির প্রয়োজন, তা সহজেই বোঝা যাবে। তথ্যগুলো নিজের চ্যানেলে প্রয়োগ করে দেখার অনুরোধ রইলো, আর এ বিষয়ে কারো ব্যক্তিগত অভিজ্ঞতা বা মতামত থাকলে তা মন্তব্যে জানালে অন্য পাঠকদেরও উপকার হবে।

সচরাচর জিজ্ঞাসা (FAQs)

প্রশ্ন: ২০২৬ সালে YouTube মনিটাইজেশনের জন্য কী কী শর্ত পূরণ করতে হয়?
ফুল অ্যাড রেভিনিউর জন্য লাগবে ১,০০০ সাবস্ক্রাইবার এবং গত ১২ মাসে ৪,০০০ ঘণ্টা ওয়াচ টাইম, অথবা ৯০ দিনে ১ কোটি Shorts ভিউ। এর সাথে AdSense অ্যাকাউন্ট লিংক ও Google two-step verification বাধ্যতামূলক।
প্রশ্ন: Entry-level বা ছোট চ্যানেলের জন্য কি আলাদা কোনো সুযোগ আছে?
হ্যাঁ। ২০২৬-এ চালু হওয়া Fan Funding Tier-এ মাত্র ৫০০ সাবস্ক্রাইবার, শেষ ৯০ দিনে ৩টি পাবলিক ভিডিও এবং ৩,০০০ ওয়াচ আওয়ার (বা ৩০ লাখ Shorts ভিউ) থাকলেই Super Thanks ও Memberships-এর মতো ফিচার চালু করা যায়।
প্রশ্ন: চ্যানেলের বয়স কত হলে মনিটাইজেশনের জন্য আবেদন করা যায়?
চ্যানেলটি অন্তত ৩০ দিন পুরোনো হতে হবে।
প্রশ্ন: শুধু Shorts বানিয়ে কি মনিটাইজেশন পাওয়া সম্ভব?
হ্যাঁ, লং-ফর্ম ভিডিও না থাকলেও ৯০ দিনে ১ কোটি Shorts ভিউ থাকলে ফুল মনিটাইজেশনের জন্য এলিজিবল হওয়া যায়।
প্রশ্ন: শর্ত পূরণ করলেই কি মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে যাবে?
না, নিশ্চয়তা নেই। কনটেন্ট original ও policy-compliant হতে হবে; repetitive বা AI-generated স্প্যাম কনটেন্ট থাকলে আবেদন বাতিল হতে পারে।
প্রশ্ন: মনিটাইজেশন পেতে সাধারণত কত সময় লাগে?
এটা নির্ভর করে আপলোড ফ্রিকোয়েন্সি, watch time গ্রোথ ও অডিয়েন্স রিটেনশনের ওপর — কনসিস্টেন্ট চ্যানেলে সাধারণত কয়েক মাসের মধ্যেই টার্গেট পূরণ হয়।
প্রশ্ন: AdSense অ্যাকাউন্ট ছাড়া কি টাকা পাওয়া যাবে?
না, AdSense লিংক করা বাধ্যতামূলক — এটাই YouTube-এর payment প্রসেসিং সিস্টেম।
পরবর্তী আর্টিকেল
ইতোপূর্বে কেউ মন্তব্য করেনি
মন্তব্য করুন
comment url